সংবাদ শিরোনাম:

মাদ্রাসা বোর্ডে দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:34:05 pm, Monday, 6 May 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি সংবাদদাতা: দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ডে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা দেশ সেরা হয়েছে। এ মাদ্রাসা থেকে ১২৪ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এছাড়াও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদের প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় ২২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ জনের মধ্যে ৫০ জন জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়াও সাধারণ বিভাগে ১২৬ জনের মধ্যে ৭৪ জন জিপিএ ৫ পায়। অন্য সবাই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষার্থী জিপিএ ৫ এবং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন জিপিএ ৫ পেয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মাদ্রাসা বোর্ডে দেশ সেরা ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা

প্রকাশের সময় : 10:34:05 pm, Monday, 6 May 2019