মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ শেষে বিবস্ত্র করে ঝুলিয়ে রাখে খুনিরা ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ শেষে বিবস্ত্র করে ঝুলিয়ে রাখে খুনিরা !

মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ শেষে বিবস্ত্র করে ঝুলিয়ে রাখে খুনিরা !




অনলাইন ডেস্ক:  বাগেরহাটের মোরেলগঞ্জে নিজঘরে মাদ্রাসা ছাত্রী হিরা আক্তারকে (১২) ধর্ষণ শেষে বিবস্ত্র করে ঝুলিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করাসহ জিজ্ঞাসাবাদের জন্যে তিনজনকে আটক করা হয়েছে।আটককৃতরা হলো- ফুলহাতা গ্রামের সিদ্দিক সিকদারের ছেলে ওসমান সিকদার (২৪), পশ্চিম বহরবুনিয়া গ্রামের আলম মৃধার ছেলে শাহিন (১৯) ও সোবাহান মৃধার ছেলে রফিকুল মৃধা (১৯)।

বুধবার (৩ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে নিহত হিরার লাশের পোষ্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এদিকে, সুরতহাল রিপোর্টে মাদ্রাসা ছাত্রী হিরা আক্তার (১২) এর মৃতদেহের বিভিন্ন স্থানে লিপস্টিক মেখে রাখা হয়েছিল। মুখমন্ডলে কালো দাগ। গলায় গামছা লাগানোর আলামত পেয়েছে পুলিশ।

এ বিষয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বলেছেন, রাতেই বাগেরহাট পিবিআইর একটি তদন্ত এক্সপার্ট টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, মেয়েটিকে পরিকল্পিতভাবে ধর্ষণ শেষে হত্যা করে নগ্ন অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ করা হয়েছে।প্রসঙ্গত, মঙ্গলবার বিকাল ৫টার দিকে পশ্চিম বহরবুনিয়া গ্রামের গাউছ শেখের নীজ বসতঘরে বিবস্ত্র অবস্থায় ঝুলন্ত লাশ পাওয়া যায় তার মেয়ে হিরা আক্তারের। সে স্থানীয় ছাপড়াখালী গাজীরঘাট দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। তার পিতা গাউছ শেখও একই মাদরাসার নৈশ প্রহরী। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD