মাদ্রাসার ভেতর শিশু ধর্ষণ চেষ্টা, আটক শিক্ষক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদ্রাসার ভেতর শিশু ধর্ষণ চেষ্টা, আটক শিক্ষক

মাদ্রাসার ভেতর শিশু ধর্ষণ চেষ্টা, আটক শিক্ষক




অনলাইন ডেস্ক: সাভারে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইদ্রিস আলী (৩৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।সোমবার (২৪ জুন) বিকালে সাভারের আনন্দপুর এলাকার তালিমুল কুরআন মাদরাসায় ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত ওই শিক্ষক।

আটক ইদ্রিস আলী মাদারীপুর জেলার কালকিনি থানার কানাই সরদারের চর এলাকার আব্দুর রহমানের ছেলে। সে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার শাহাদাৎ মিয়ার বাসায় ভাড়া থেকে স্থানীয় তালিমুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করে।জানা গেছে, গতকাল সোমবার তিনি মেয়েকে মাদ্রাসায় দিয়ে কাজে যান। এদিন দুপুরে ১২টার দিকে বিরতির সময় ওই শিক্ষক কৌশলে শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি কান্নাকাটি করলে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়।

বিকালে মাদ্রাসা থেকে মেয়েকে আনতে গেলে কান্নাকাটি করে তার বাবাকে পুরো বিষয়টি জানায় ওই শিশু। পরে স্থানীয়রা ইদ্রিস আলীকে আটক করে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD