মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না—ডিআইজি শফিকুল ইসলাম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:55:23 pm, Thursday, 25 April 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেছেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা করবেন,আর বাইরে ঘুরে বেড়াবেন; তা হবে না।হয় মাদক ব্যবসা ছাড়তে হবে, নইলে জেলে থাকতে হবে।ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ও মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঝালকাঠি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে ১১জন মাদক ব্যবসায়ী মাদক ছেড়ে আলোর পথে ফিরে আসার শপথ নেয়। সমাবেশে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, সরকার মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আমরা তাদের কাজে সর্বাত্তক সহযোগিতা করছি। এধরণের কার্যকলাপের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। যারা মাদক ছেড়ে আলোর পথে এসেছে, আমরা তাদের সহায়তা করবো। তাদের দিকে পুলিশের আলাদা নজরদারি থাকবে, কেউ যদি আবার মাদক ব্যবসায় ফিরে যায় তাকে জেলের মধ্যে থাকতে হবে।

ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন ঝালকাঠির ডিসি মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আনছার উদ্দিন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

সমাবেশে স্বাগত বক্তব্য দেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল।অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেওয়া হবে না—ডিআইজি শফিকুল ইসলাম

প্রকাশের সময় : 10:55:23 pm, Thursday, 25 April 2019