মাদকাসক্ত ছেলেকে হত্যা, নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




মাদকাসক্ত ছেলেকে হত্যা, নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ

মাদকাসক্ত ছেলেকে হত্যা, নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে ছেলেকে হত্যার পর নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন পিতা আব্দুল বারেক খান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র অনুযায়ী, শুভ প্রায়ই তার বাবা-মাকে মারধর করতেন এবং এলাকার লোকজনকেও হামলার শিকার হতে হয়েছে। এতে পরিবার ও এলাকাবাসী দীর্ঘদিন আতঙ্কে ছিল। ঘটনার দিন সকালে শুভ তার পিতার কাছে ৩ লাখ টাকা দাবি করেন এবং বসতঘরে ভাঙচুর চালান। পরে সন্ধ্যায় বাজার থেকে একটি দা কিনে বাড়ি ফেরেন এবং মাকে জানান—টাকা না দিলে সেদিন রাতেই বাবা-মাকে জবাই করে হত্যা করবেন।

এই হুমকির কথা মা খুশি বেগম স্বামীকে জানালে তিনি স্ত্রীকে অন্য ঘরে ঘুমাতে বলেন। পরে রাত ৩টার দিকে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলে শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহতের মা খুশি বেগম স্বামীকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম। তার সঙ্গে ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও ওসি (তদন্ত) হারান চন্দ্র পালসহ পুলিশের সদস্যরা।

সহকারী পুলিশ সুপার জানান, নিহত শুভ মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারকে নির্যাতন করতেন। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD