মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে একরোগীকে পিটিয়ে হত্যা,মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে একরোগীকে পিটিয়ে হত্যা,মামলা

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে একরোগীকে পিটিয়ে হত্যা,মামলা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  সাভারের রেডিও কলোনী এলাকার নিউ আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে জাহাঙ্গীর খান নামে এক রোগীকে পিটিয়ে হত্যার ঘটনায় ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মালিকসহ মোট ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিহতের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো- নিরাময় কেন্দ্রের ৩ মালিক আরিফ, রোমান, জুয়েল এবং ২ স্টাফ রবিউল ও লাবিব আহম্মেদ। এর মধ্যে গতকাল রাতে পুলিশ স্টাফ রবিউল ও লাবিবকে আটক করেছে। পরে তাদের ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে পলাতক মালিক আরিফ, রোমান ও জুয়েল পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। এছাড়া গ্রেফতার দুইজন প্রাথমিকভাবে নিহত জাহাঙ্গীর খানকে চিকিৎসার নামে নির্যাতনের কথা স্বীকার করেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সাভারের রেডিও কলোনী এলাকার নিউ আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় জাহাঙ্গীর খান নামে এক রোগীকে ভর্তি করান স্বজনেরা। পরে শুক্রবার সকালে নিরাময় কেন্দ্র থেকে স্বজনদের জানানো হয় রাতে জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়লে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে স্বজনেরা ছুটে যান এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তারা জাহাঙ্গীরের মরদেহ দেখে অভিযোগ করেন নিরাময় কেন্দ্রের লোকজন চিকিৎসার নামে রাতে তাকে পিটিয়ে হত্যা করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD