মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ॥ দ্রুত বিচারের নির্দেশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ॥ দ্রুত বিচারের নির্দেশ

মাগুরার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ॥ দ্রুত বিচারের নির্দেশ




ডেস্ক রিপোর্ট ॥ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

শিশুটির মৃত্যু হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায়। দুপুর ১টায় মৃত্যুর আগ মুহূর্তে তার শরীরের তিনটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, যার মধ্যে শেষবারের প্রয়াসেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সিএমএইচ কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির চিকিৎসায় সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ করা হয়, তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তার প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

৮ মার্চ শিশুটিকে মাগুরা থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয় সংকটাপন্ন অবস্থায়। তার মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে। বাংলাদেশের সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD