মহিলা কাউন্সিলারের নেতৃত্বে প্রয়াত সাংবাদিকের জমি দখলের চেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মহিলা কাউন্সিলারের নেতৃত্বে প্রয়াত সাংবাদিকের জমি দখলের চেষ্টা

মহিলা কাউন্সিলারের নেতৃত্বে প্রয়াত সাংবাদিকের জমি দখলের চেষ্টা

মহিলা কাউন্সিলারের নেতৃত্বে প্রয়াত সাংবাদিকের জমি দখলের চেষ্টা




স্টাফ রিপোর্টার।। ভোলার মহিলা কাউন্সিলারের নেতৃত্বে প্রয়াত সাংবাদিক অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুলের ৭০ বছরের পুরোনো পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালানো হচ্ছে। অন্যের ভোগ দখলীয় জমি দখল করতে ভোলা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলার রাজিয়া সুলতানার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে এ জমি দখলের চেষ্টা চালায়। শুক্রবার ভোলা শহরের বাংলা স্কুল মোড়ের আফসার উদ্দিন বাবুলের বাসার সামনের ভোগদখলীয় প্রায় পাঁচ শতাংশ জমি সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করতে আসে।

 

আফসার উদ্দিন বাবুলের স্ত্রী শাহিন আফসার জানান, ১৯৫৭ সালে ভোলা শহরের বাংলা স্কুল মোড়ের আফসার উদ্দিন বাবুলের বাসার প্রবেশ মুখের পাঁচ শতাংশ জমি তার বাবা হেলাল উদ্দিন তরিকুল ইসলাম গংদের কাছ থেকে ক্রয় করেন।

 

এই জমিতে গত প্রায় ৭০ বছর ধরে তারা ভোগদখলে আছেন। গত এক সপ্তাহ ধরে পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলার রাজিয়া সুলতানা ওই জমি দখলের পায়তারা করছে। সর্বশেষ শুক্রবার বিকেলে মহিলা কাউন্সিলারের স্বামী জামাল, তার ভাই মামুন, রাজিব, আল আমিন শাহরিয়ার, শহিদ তালুকদার ও তুহিনসহ একটি সন্ত্রাসী বাহিনী ওই জমি জোরপূর্বক দখল করতে আসে। এসময় তারা শাহিন আফসারকে হুমকি ধামকি দেয়। এবং জমি থেকে উঠে যাওয়ার জন্য চাপ প্রয়োগ ও চাঁদা দাবি করেন। তাদের হুমকি ধামকিতে শাহিন আফসার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তারা চলে যায়।

 

তিনি আরো জানান, তার স্বামী জীবিত থাকতে গত পাঁচ বছর আগে স্থানীয়রাসহ ওই জমির সীমানা নির্ধারণ করে পিলার করে দেয়। তারা কোনো কাগজপত্র ছাড়াই শুধু ক্ষমতার জোরে সীমানা পিলার উপেক্ষা করে এই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এমনকি সে নিজেকে রানিং কাউন্সিলার দাবি করে জমি দখল করার চেষ্টা চালাচ্ছে। তারা ইয়াবা ব্যবসায়ীদের দিয়ে এ জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে মহিলা কাউন্সিলারের স্বামী জামাল ও মোহাম্মদ আলী জিন্নাহ রাজিবসহ একটি ইয়াবা সিন্ডিকেট রয়েছে। তারা বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগিয়ে মানুষের যাতায়াত বিগ্নিত ও ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে।

 

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। পরে উভয়পক্ষের কাগজপত্র দেখে দখলকারীদের কাগজপত্র না থাকায় দখলকারীদের সাবধান করে দিয়েছি। এবং আফসার উদ্দিন বাবুল পরিবারকে সীমানা প্রাচীর করতে নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে কোনো সমস্যা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD