মহাসড়ক সংস্কারের কাজ করছেন ট্রাকচালক ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মহাসড়ক সংস্কারের কাজ করছেন ট্রাকচালক !

মহাসড়ক সংস্কারের কাজ করছেন ট্রাকচালক !

মহাসড়ক সংস্কারের কাজ করছেন ট্রাকচালক !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সড়ক ও জনপথের (সওজ) ট্রাকচালক নিজেই তদারকি ছাড়াও মহাসড়ক সংস্কারের কাজ করছেন কয়েকজন শ্রমিক নিয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ধরনের দৃশ্য চোখে পড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের দশালিয়া নামক স্থানে।

 

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চলতি বর্ষায় এই সড়কটির বিভিন্ন জায়গায় বড়বড় ফাটল ছাড়াও ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় মাঝে মধ্যেই সড়কটির সংস্কার করে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। তারা একটি ট্রাকে করে পাথর ও বালু নিয়ে ট্রাকের ওপরেই একটি চুলোয় আগুন ধরিয়ে পিচ গলায়। আর তা দিয়েই দৃশ্যমান ফাটল ও গর্ত ভরাট করে। কয়েকদিন যেতে না যেতেই ফের ওইসব গর্ত ও ফাটল আগের অবস্থায় ফিরে আসে।

 

 

গতকাল বৃহস্পতিবার একই অবস্থায় কিশোরগঞ্জ থেকে নান্দাইলের কানুরামপুর পর্যন্ত সড়কের সংস্কার কাজে নামে সওজের একটি দল। বেশ কতক্ষণ কাছে থেকে দেখা যায় গর্তের বা ফাটলের মধ্যে পানি বা ময়লা আর্বজনা জমে থাকলেও সেগুলো পরিষ্কার না করেই কোনো মতে হাতে করে পাথর এনে ভিতরে দিয়ে পা দিয়ে চাপ দেওয়া হচ্ছে। এরপর চুলোয় জাল দেওয়া এক ধরনের কালো রঙের তরল পদার্থ ঢেলে দিয়ে তার ওপর ভেজা বালু ছিটিয়ে দেওয়া হচ্ছে। দাঁড়িয়ে থেকে দেখা যায়, সাথে সাথে চলন্ত যানবাহন এর ওপর দিয়ে চলাচল করলেই চাকার সাথে উঠে আসছে। জানতে চাইলে ফজলু নামে ট্রাকচালক এগিয়ে এসে বলেন, এটা তদারকি তিনিই করছেন। সেই সাথে শ্রমিকদের সাথে কাজও করছেন। এখানে তো একজন কর্মকর্তা বাবা ইঞ্জিনিয়ার থাকার কথা জানতে চাইলে ট্রাকচালক ফজলু মিয়া হেসে বলেন, ‘এইডা তো সামান্য কাজ এখানে স্যারেরার আসতে হয় না। আমিই যথেষ্ট।

 

 

এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম বলেন, আমাদের লোকবল কম। তারপরও সেখানে একজন উপ প্রকৌশলী থাকার কথা। এই রকম তো হওয়ার কথা নয়। বিষয়টির খোঁজ নিচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD