মসজিদে এসি বিস্ফোরণ: ঈমামসহ নিহত বেড়ে ২৩ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মসজিদে এসি বিস্ফোরণ: ঈমামসহ নিহত বেড়ে ২৩

মসজিদে এসি বিস্ফোরণ: ঈমামসহ নিহত বেড়ে ২৩

মসজিদে এসি বিস্ফোরণ: ঈমামসহ নিহত বেড়ে ২৩




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় রোববার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে।

 

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি বলেন, ‘দগ্ধ আরও দুইজন হাসপাতালে মারা গেছেন।’

 

 

এর আগে, শনিবার রাত পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়। খবর ইউএনবির

 

 

নিহতরা হলেন- মসজিদের ঈমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন মো. দেলোয়ার (৪৮), মো. নিজাম ওরফে মিজান (৪০), নাদিম (৪০), জুয়েল (৭), মো. জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবীর (৭০), কুদ্দুস বেপারী (৭০), মো. ইব্রাহিম (৪২), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুনায়েত (২৮), মো. রাসেদ (৩০), মাইনুদ্দিন (১২), জয়নাল (৫০), কাঞ্চন হাওলাদার (৫০), নয়ন (২৭), রাসেল (৩৪) এবং বাহাউদ্দিন (৫৫)।

 

 

হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার সন্ধ্যায় ১৬ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন ডা. সামন্ত।

 

তিনি জানান, মসজিদে সাতটি এয়ার কন্ডিশনার বিস্ফোরণের পরে আহত ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন,’ বলেন তিনি।

 

 

শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এশার নামাজের সময় মসজিদের সবগুলো এসি বিস্ফোরিত হয়ে প্রায় ৪০ জন মুসল্লি আহত হন।

 

 

স্থানীয়রা জানান, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বায়তুস সালাম মসজিদে মসল্লিরা নামাজ শেষ করার পরপরই এ ঘটনা ঘটে। একটি এসি বিস্ফোরিত হয়ে মসজিদের ভেতরে আগুন লেগে যায়। পরে, বাকি আরও ছয় এসির বিস্ফোরণ ঘটে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD