মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান,ডেঙ্গু প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান,ডেঙ্গু প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসন

মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান,ডেঙ্গু প্রতিরোধে বরিশাল জেলা প্রশাসন




নিজস্ব প্রতিবেদক॥   বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে “নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি মশক নিধনে কাজ করি’ এই স্লোগান নিয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ জুলাই) সকাল ১০ টায় ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা ও স্প্রে করে মশা নিধনের ওষুধ ছিটানোর মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এই কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন ট্রেজারি শাখা থেকে বরিশাল সার্কিট হাউজ, জেলা প্রশাসক কর্যালয় ও তার আশেপাশে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব আহাম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস।

এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD