মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা




নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে শ্বাসকষ্ট অনুভব করেন। এক পর্যায়ে তার অক্সিজেন লেভেল ৩১-এ নেমে আসে।পরবর্তীতে হাসপাতালের আইসিইউতে নেয়ার পর তার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তার ফুসফুসে কফ জমেছে বলে সন্দেহ করা হচ্ছে।

 

এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুর ১২টা নাগাদ রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।তাকে বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সেখানে তার কাছে আছেন একমাত্র মেয়ে কান্তা আব্দুল্লাহ।তার আশু রোগ মুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।এছাড়াও বরিশালের সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপ-কমিটির সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা এই বর্ষীয়ান রাজনৈতিক অভিভাবকের সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।উল্লেখ্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পিতা বর্ষিয়ান রাজনৈতিক নেতা আবুল হাসানাত আব্দুল্লাহর অসুস্থতার সংবাদে নগরবাসী মুচড়ে পড়েছেন। সকলেই তার সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন।৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তিনি পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়কও।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD