সংবাদ শিরোনাম:

মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থিত ছিলেন না শাজাহান খান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:40:03 pm, Monday, 29 October 2018
  • 30 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক :
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সোমবারের মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন না। পারিবারিক কারণে তিনি এ বৈঠকে অনুপস্থিত ছিলেন। মন্ত্রিসভা বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।

পরিবহন ধর্মঘট নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি কারণ এটি কোনও এজেন্ডায় ছিল না।’

তবে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে উপস্থিত ছিলেন না। তার এক আত্মীয় মারা যাওয়ায় তিনি সেখানে গেছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থিত ছিলেন না শাজাহান খান

প্রকাশের সময় : 09:40:03 pm, Monday, 29 October 2018