সংবাদ শিরোনাম:

মনোনয়ন বঞ্চিতের স্ত্রীকে লাঞ্ছিতের অভিযোগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:09:46 pm, Thursday, 30 November 2023
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : জামালপুর-২ ইসলামপুর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে জাতীয় পার্টির মনোনয়ন বঞ্চিত হাফিজুর রহমান জেমসের স্ত্রী ফারহানা ইসলাম নারগিসকে শারীরিক লাঞ্ছিতের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকালে ইসলামপুর উপজেলা রিটার্নিং অফিসে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা আল মাহমুদ মনোনয়ন পত্র দাখিল করতে গেলে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জেমসের স্ত্রী নারগিস অভিযোগ করে বলেন, আমার স্বামী ১৯৯০ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত থেকে এরশাদ মুক্তিসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি ইসলমাপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছে এবং বর্তমানে জেলা জাতীয় পার্টির সদস্য হিসেবে রয়েছেন। আমার স্বামী মনোনয়ন প্রত্যাশী হওয়ার পর থেকেই মোস্তফা আল মাহমুদের কর্মী সমর্থকরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এর বিচার চাইতে আজকে এখানে আসলে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপুসহ তার কর্মী সমর্থকরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি এর সঠিক বিচার চাই।

মনোনয়ন প্রত্যাশী হাফিজুর রহমান জেমস বলেন, আমি মনোনয়ন চাওয়া থেকেই আমার এবং আমার পরিবারের উপর বিভিন্নভাবে মোস্তফা আল মাহমুদের কর্মী সমর্থকরা হেনস্তা করে আসছে। মোস্তফা আল মাহমুদ বিএনপি জামাতের রাজনীতি করতো। আমি তাকে জাতীয় পার্টির রাজনীতে এনেছি।

অভিযোগের বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপুর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

এব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তফা আল মাহমুদ বলেন, ঐ মহিলা আওয়ামী লীগ করে। সে আমার মিছিলের সামনে কেন আসছে জানিনা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মনোনয়ন বঞ্চিতের স্ত্রীকে লাঞ্ছিতের অভিযোগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে

প্রকাশের সময় : 05:09:46 pm, Thursday, 30 November 2023