মনু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




মনু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার

মনু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজের একদিন পর লাশ উদ্ধার




ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের মনু নদীতে (মনুব্যারেজ) সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মোঃ মনির শেখের ছেলে কিশোর লিমনের লাশ উদ্ধার করা হয়েছে। সে পাহাড় বর্ষিজোড়া এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

গত শনিবার (২২ জুন) বন্ধুদের সাথে মনু নদীতে সাঁতার কাটতে গিয়ে পানির স্রোতে তলিয়ে ১২ বছরের কিশোর লিমন শেখ নিখোঁজ হন।

এর আগে লিমনের সন্ধানে শনিবার দিনব্যাপী মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করে। তাদের সাথে যুক্ত হয় সিলেটের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। দিন-থেকে সসন্ধা পপর্যন্ত অনেক খোঁজাখুজি করে সন্ধান মেলেনি লিমনের।

অবশেষে নিখোঁজের প্রায় ৪৬ ঘন্টা পর আজ সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার কনকপুর ইউনিয়নের মনুনদীর পাশে পাাওয়া যায় নিখোঁজ লিমনের লাশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কনকপুর এলাকার স্থানীয়দের থেকে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি টিম কনকপুর ইউনিয়নের মনুনদীর পাশ থেকে গিয়ে একটি লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে জানা যায় লাশটি নদী থেকে নিখোঁজ হওয়া লিমন শেখের।

প্রসঙ্গত, গত শনিবার ২২ জুন দুপুরে  মনুব্যারেজে (সুইচ গেইচ)এলাকায় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন লিমন শেখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD