সংবাদ শিরোনাম:

মধ্যরাতে স্বামীর স্বামীর সামনে থেকে নববধূ ছিনতাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:19:33 pm, Tuesday, 14 December 2021
  • 11 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের নান্দাইলে মধ্যরাতে নববধূকে স্বামীর সামনে থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ওই নববধূকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশাচালক ও নববধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার রাত পৌনে ১টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় দুই মাস আগে প্রেম করে বিয়ে করেন ওই দম্পতি। তবে প্রেমের বিয়ে মেনে নেয়নি তাদের পরিবার। এ অবস্থায় তারা নান্দাইলে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ঘটনার দিন রাতে তারা ওই বাসা ছেড়ে অন্য বাসায় ওঠার জন্য জিনিসপত্র নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন।

যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জন নববধূকে পিঠমোড়া করে বেঁধে ও গলায় মাফলার পেঁচিয়ে নিয়ে যান। তবে এসময় অটোরিকশাচালক মো. শফিক মিয়া ও নববধূর স্বামীকে কিছু করেনি দুর্বৃত্তরা।

পরে নববধূর স্বামী ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালায় পুলিশ। ঘটনার দেড় ঘণ্টা পর মুশলী ইউপির কাটা ধানের ক্ষেত থেকে শরীরে কাদামাখা ও শীতে জবুথবু অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে পুলিশ।

নান্দাইল থানার ওসি মো. মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে অটোরিকশাচালক ও নববধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। নববধূর অবস্থা গুরুতর খারাপ হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওই নববধূ ধর্ষণের শিকার হয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি বলা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মধ্যরাতে স্বামীর স্বামীর সামনে থেকে নববধূ ছিনতাই

প্রকাশের সময় : 09:19:33 pm, Tuesday, 14 December 2021