মঠবাড়িয়া বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়া বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে

মঠবাড়িয়া বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে

মঠবাড়িয়া বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।

 

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হামলা চালিয়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয় বলে দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন দুলাল।

 

 

মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে তারা কিছু জানেন না।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন এ হামলার নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে।

 

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক বাদল বলেন, শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন এসে সেখানে হামলা চালান।

 

 

প্রত্যক্ষদর্শী বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সন্ধ্যার পরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার মিলনের নেতৃত্বে ছাত্রলীগের ২৫/৩০ জন নেতাকর্মী দেশি অস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে ঢুকে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন এবং গালিগালাজ করেন।

 

 

তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার মিলন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD