মঠবাড়িয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীসহ দুইজনকে কুপিয়ে জখম Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




মঠবাড়িয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীসহ দুইজনকে কুপিয়ে জখম

মঠবাড়িয়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীসহ দুইজনকে কুপিয়ে জখম




মঠবাড়িয়া প্রতিনিধি :পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের দুবাই প্রবাসী মোশারেফ হোসেনের বসত ঘরে বুধবার রাতে একদল দুর্বৃত্ত সিঁধ কেটে ঘরে ঢুকে কুপিয়ে দু’জনকে গুরুতর জখম করেছে। দুর্বৃত্তরা ঘরের স্বর্নালঙ্কারসহ অন্যান্য মালামাল লুটের সময় গৃহকর্তার স্ত্রী বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হাসি বেগম (২৫)কে গুরুতর জখম করে।

দুই সন্তারে জননী হাসি বেগমের ডাকচিৎকারে বসতঘর সংলগ্ন ভাসুর স্থানীয় জরিপেরচর আঃ গনি দাখিল মাদ্রাসার আরবী শিক্ষক জাকির হোসেন (৩৫)কেও দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা ওই দুবাই প্রবাসীর স্ত্রীর গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়। এদিকে গুরুতর আহত হাসি বেগমকে ওই রাতেই বরিশাল শেবাচিম ও মাদ্রাসা শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD