বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় বালুর স্তূপের ভেতর লুকিয়ে রাখা লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:39:03 pm, Sunday, 11 April 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যার পর লাশ বালুর স্তূপের ভেতর লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। পুলিশ আজ রবিবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাঁশবুনীয়া গ্রামে থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পরনে কালো গেঞ্জি ও প্যান্ট ছিল।

স্থানীয়রা জানায়, আজ রবিবার ঘটনাস্থলের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি তারা থানায় জনায়। পুলিশ খবর পেয়ে দুপুরে অনুসন্ধান চালায়। একপর্যায় স্থানীয় ইউসুফ মাতুব্ববরের নির্মাণাধীন পরিত্যক্ত ভবনের পাশে বালুর স্তূপের ভেতর অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় মেলেনি।

মিরুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সোবহান শরীফ ঘটনাস্থল হতে বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই ব্যাক্তিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ বালুর স্তূপে পুঁতে রাখে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি তার এলাকার কেউ নন বলেও তিনি নিশ্চিত করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মানসুদুজ্জামান মিলু বলেন, বালুর স্তূপের ভেতর থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় মেলেনি। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে অজ্ঞাত দুর্বত্তরা ওই ব্যক্তিকে হত্যা করে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মঠবাড়িয়ায় বালুর স্তূপের ভেতর লুকিয়ে রাখা লাশ উদ্ধার

প্রকাশের সময় : 09:39:03 pm, Sunday, 11 April 2021