সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় ধর্ষণ,গ্রেফতার ২

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:37:39 pm, Saturday, 11 July 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। গ্রেপ্তারকৃত দু’জনের নাম মো. সালাম গাজী (৪৫) ও মো. সাইফুদ্দীন কাজী (৩১)। শুক্রবার (১০ জুলাই) রাতে তাদেরকে মঠবাড়িয়ার উপজেলার দাউদখালির নতুন বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, মঠবাড়িয়া থানায় এদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের পর থেকে বাদী এবং তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। মামলা তুলে নেয়ারও হুমকি দিয়ে আসছিল। এতেও মামলা তুলে না নিলে গত ২২ জুন রাতে ভুক্তভোগী পরিবারের বসতঘরের পাশে রান্নাঘরে আগুন লাগিয়ে দেয় আসামিরা।

পরে আসামিরা গা ঢাকা দেয়। শুক্রবার রাতে র‌্যাব-৮ এর একটি দল দাউদখালি এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারা আসামিদের মঠবাড়িয়া থানায় হস্থান্তর করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা রয়েছে। র‌্যাব তাদের গ্রেপ্তার করে থানায় হস্থান্তর করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় ধর্ষণ,গ্রেফতার ২

প্রকাশের সময় : 05:37:39 pm, Saturday, 11 July 2020