মঠবাড়িয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঠবাড়িয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মঠবাড়িয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

মঠবাড়িয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা কালীন সময়ে প্রায় ৬ লাখ টাকা সরকারী বরাদ্দ আত্মসাতের অভিযোগ উঠেছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিনের বরিুদ্ধে। ওই অর্থ ব্যয়ের ক্ষেত্রে তিনি সরকারি নিয়মও মানেননি। বরং তা দিয়ে কম্পিউটার কেনার ভাউচার দেখিয়েছেন।

 

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন মঠবাড়িয়ার আওয়ামী লীগ সমর্থিত পরাজিত চেয়ারম্যান প্রার্থী হোসানাই মোশারফ সাকু।

 

 

তবে উপজেলা চেয়ারম্যান রিয়াজ এমন অভিযোগ অস্বীকার করে দাবী করেছেন, রাজনৈতিকভাবে প্রতিহিংসার কারণে সাকু স্থানীয় সাংসদের এজেন্ট হিসেবে এসব অপপ্রচার চালাচ্ছেন।

 

 

মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাকু বলেন, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন নির্বাচন কালীন নৌকার কর্মীদের হামলা করেছেন। উচ্চ আদালত গত ৬ অক্টোবর তার মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান পদে থাকার বৈধতা নিয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছেন।

 

 

তিনি আরও বলেন, করোনা মোকাবেলায় স্থানীয় সরকার কর্তৃক চলতি বছরের মার্চে মঠবাড়িয়ার জন্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। ওই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি ক্রয় বিধি-২০০৮ অনুসরণের নির্দেশনা দেয়া হলেও তা মানা হয়নি। বরং উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন উপজেলা পরিষদে মাসিক সভা ডেকে দায়সারা ভাবে আলোচনা করে করোনার অর্থ আত্মসাৎ করেন।

 

 

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, করোনা কালীন সরকার যে অর্থ দিয়েছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি প্রকল্পের অনুকূলে কমিটি করে ব্যয় করা হয়েছে। ওই টাকায় করোনা আক্রান্তদের অক্সিজেন, পিপিই, মাস্ক কিনে দেয়া হয়েছে। মূলত রাজনৈতিকভাবে প্রতিহিংসার কারণে হোসানাই মোশাররফ সাকু তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। উপজেলা নির্বাচনে সাকু তার সাথে বিপুল ভোটে হেরে দিশেহারা হয়ে পড়েছেন। সাকু আসলে ২০০১ সালে বিএনপির উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় সংসদ সদস্য রুস্তুম ফরাজির এজেন্ট হয়ে কাজ করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD