মঙ্গলের জন্য তাবিজ আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী ‘অন্তঃসত্ত্বা’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মঙ্গলের জন্য তাবিজ আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী ‘অন্তঃসত্ত্বা’

মঙ্গলের জন্য তাবিজ আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী ‘অন্তঃসত্ত্বা’

মঙ্গলের জন্য তাবিজ আনতে গিয়ে প্রবাসীর স্ত্রী ‘অন্তঃসত্ত্বা’ মা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছেলের মঙ্গলের জন্য খানকা শরীফের তাবিজ আনতে যান এক প্রবাসীর স্ত্রী। কিন্তু খানকা শরীফের তত্ত্বাবধায়কের লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তিনি। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

 

 

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত মাওলানা সিরাজুল ইসলামকে (৪৮) আটক করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

 

 

অভিযুক্ত সিরাজুল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।

 

 

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, নবীনগর উপজেলার ভোলাচং গ্রামের বাসিন্দা ওই প্রবাসীর স্ত্রী তার ছেলের জন্য তাবিজ আনতে শ্রীরামপুর গ্রামের আবু উলাইয়া খানকা শরীফ যান। সেখানকার তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম মানুষজনকে বিভিন্ন রোগের জন্য তাবিজ দিতেন এবং ঝাড়ফুঁক করতেন। তাবিজের জন্য ওই প্রবাসীর স্ত্রীরও খানকা শরীফে আসা-যাওয়া ছিলো।

 

 

ওসি আরো জানান, খানকা শরীফের তত্ত্বাবধায়কের লালসার শিকার হয়ে প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছেন, স্থানীয়দের মধ্যে এমন কানাঘুষা শুরু হলে পুলিশ বৃহস্পতিবার সিরাজুলকে আটক করে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD