ভয়ে আর চা খাই না, গলা শুকিয়ে গেলেও না : তাহেরী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভয়ে আর চা খাই না, গলা শুকিয়ে গেলেও না : তাহেরী

ভয়ে আর চা খাই না, গলা শুকিয়ে গেলেও না : তাহেরী




অনলাইন ডেস্ক: ইউটিউব, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তিনি একটি ওয়াজ মাহফিলে জিকিরের সুরে বলেছিলেন, ‘বসেন বসেন বইসা যান’। মূলত এরপরই তাহেরী ব্যাপকভাবে আলোচনায় আসেন।

সবশেষ আরেকটি ওয়াজ মাহফিলে হাতে চায়ের কাপ নিয়ে তিনি বলেন, ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু…? আপনারা খাবেন? ঢেলে দেই? ঢেলে দেই…?’ তিনি ওই সময় বক্তব্যের মধ্যে অশ্লীল ভঙ্গিও করেন। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আসেন তাহেরী। তার বিরুদ্ধে মামলার আবেদনও হয়েছে। পরে অবশ্য আদালত তা খারিজ করে দিয়েছেন।

এসব বিষয় নিয়ে হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া গ্রামে রায়হানীয়া দরবার শরীফে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেছেন তিনি।

মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী বলেন, ‘একটি ওয়াজ মাহফিলে ২ থেকে ৩ ঘণ্টা আমাকে কথা বলতে হয়। কথা বলতে বলতে কোনো সময় গলা শুকিয়ে যায়। তখন চা খেলে ভালো লাগে। কিন্তু তারপরও চা খাই না। কাউকে চা খেতে বলিও না। চা খেলে আবার কোন ঝামেলায় পড়ি; এই ভয়ে মাহফিলে প্রকাশ্যে আর চা খাই না।’

আত-তাহেরী বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে আমি আইনের আশ্রয় নেব।’

তিনি বলেন, ‘আমার ওয়াজগুলো খণ্ডিত ও বিকৃত করে প্রকাশ করা হচ্ছে। আমার পুরো বক্তব্য প্রকাশ করা হচ্ছে না। এর জন্য কিছু ইউটিউব চ্যানেল দায়ী। জনপ্রিয়তা ও অর্থ উর্পাজনের জন্য তারা এসব কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমি এরইমধ্যে অন্তত ১৫টি ইউটিউব চ্যানেলকে শনাক্ত করেছি। ওই চ্যানেলগুলো আমার বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে অপপ্রচার বন্ধ না হলে আমি আইনি ব্যবস্থা নেব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD