ভোলা সরকারি কলেজে মুজিববর্ষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলা সরকারি কলেজে মুজিববর্ষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলা সরকারি কলেজে মুজিববর্ষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত




ভোলা প্রতিনিধি।। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে জানি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২ মার্চ সোমবার ভোলা সরকারি কলেজ হলরুমে কুইজ প্রতিযোগিতা কমিটির আহবায়ক শাফায়াত হোসেন সিয়াম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জামাল হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহাবুব আলম সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কুইজ প্রতিযোগিতা কমিটির সদস্য শফিউল বশার রাতুল। কুইজ প্রতিযোগিতায় ভোলা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া।

কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে বিজয়ী হন সম্মান ৩য় বর্ষ, বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ আল-আমিন, ২য় স্থান অর্জন করে বিজয়ী হন একাদশ শ্রেনীর মানবিক বিভাগের শিক্ষার্থী নুজহাত নাদিয়া, ৩য় স্থান অর্জন করে বিজয়ী হন একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া আফরিন ইলোরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD