ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন

ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন




নিজস্ব প্রতিনিধি॥ ভোলা জেলার ইতিহাস গ্রন্থ নামে যে বইটি প্রকাশিত হয়েছে আমি অত্যান্ত খুশি। এই গ্রন্থের প্রকাশক আলহাজ্ব মু. শওকাত হোসেন এই গ্রন্থ প্রকাশে অনেক পরিশ্রম করেছে। তিনি চেষ্টা করেছেন একটি বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষভাবে ভোলার ইতিহাস তুলে ধরার।

 

 

এই বইটি পড়লে ভোলার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আমি শওকাতকে স্বাগত জানাই। তিনি তার মেধা, শ্রম দিয়ে ভোলা জেলার ইতিহাস উপহার দিয়েছেন।

 

 

বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোলা জেলার ইতিহাস গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির (ভার্চুয়াল) বক্তব্যে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এ কথা বলেন।

 

 

আজকের ভোলা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও ভোলা জেলার ইতিহাস গ্রন্থের লেখক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেনের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আবদুল মমিন টুলু।

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার- সরকার মোহাম্মদ কায়সার, জেলা সিভিল সার্জন ডা. মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক সহ অনেকে।

 

 

তালহা তালুকদার বাঁধনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ- কামাল উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, প্রবীণ সাংবাদিক এম এ তাহের, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাবু ও অ্যাডভোকেট একে এম শাজাহান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ।

 

 

স্বাগত বক্তব্য রাখেন আজকের ভোলা কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য অ্যাড. সাহাদাত হোসেন শাহিন। এসময় রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD