সংবাদ শিরোনাম:

ভোলা উত্তর দিঘলদী ইউনিয়নে কৃষককে এলোপাথারী কুপিয়ে টাকা ছিনতাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:33:55 pm, Sunday, 31 March 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।ভোলায় কৃষককে রাতের আধারে এলোপাথারী কুপিয়ে গরু বিক্রির টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উত্তর দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় কৃষক কামাল হোসেনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।আহতের পরিবার সূত্রে জানা গেছে, উত্তর দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজাহার মৃধা বাড়ির মোঃ হোসেন এর ছেলে কৃষক মোঃ কামাল হোসেন গরু বিক্রি করে টাকা নিয়ে সন্ধ্যার সময় বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

খবর পেয়ে আঃ কুদ্দুস এর ছেলে স্থানীয় সন্ত্রাসী ফারুক হোসেন, হাছনাইন সহ ৪/৫ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ফারুকের মাছের ঘের সংলগ্ন রাস্তার পাশে ওৎ পেতে থাকে। কৃষক কামাল হোসেন মাছের ঘেরের কাছে আসলে ফারুক, হাছনাইন সহ ৪/৫জন কামালকে এলোপাথারী কুপিয়ে জখম করে। এসময় তার সাথে থাকা গরু বিক্রির নগদ ৪৫ হাজার টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। কামাল হোসেনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের ৩৪নং বেডে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলেছে বলে কামালের পরিবার সূত্রে জানা গেছে।অভিযুক্ত ফারুক, হাসনাইন এর সাথে এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলা উত্তর দিঘলদী ইউনিয়নে কৃষককে এলোপাথারী কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশের সময় : 02:33:55 pm, Sunday, 31 March 2019