ভোলায় ৩ কোটি টাকার তক্ষক উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম




ভোলায় ৩ কোটি টাকার তক্ষক উদ্ধার

ভোলায় ৩ কোটি টাকার তক্ষক উদ্ধার

ভোলায় ৩ কোটি টাকার তক্ষক উদ্ধার




ভোলা প্রতিনিধি॥ ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছে। এই তক্ষকগুলোর আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

 

 

রোববার (৩ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে এ তক্ষক উদ্ধার করা হয়।

 

 

সোমবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. কমান্ডার বি এন এম মেহেদী হাসানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

 

কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খেয়াঘাট ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। সেসময় মোটরসাইকেল করে দুই পাচারকারী তক্ষক নিয়ে আসছিল। পরে দূর থেকে আমাদের দেখে পাচারকারীরা ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে পালিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি।

 

 

তিনি আরো জানান, উদ্ধারকৃত তক্ষকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD