সংবাদ শিরোনাম:

ভোলায় ২ বছরের মেয়েকে গলাকেটে হত্যা করলো মা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:13:23 pm, Sunday, 31 January 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলায় মায়ের বিরুদ্ধে ২ বছরের মেয়েকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম তাইয়েবা ইসলাম মাওয়া। তার মা তানিয়া বেগম ভারসাম্যহীন বলে জানা গেছে। এ ঘটনায় মা তানিয়াকে আটক করেছে পুলিশ।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, রাজমিস্ত্রী মো. সবুজের স্ত্রী তানিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। আজ সকালে তার স্বামী কাজে চলে যাওয়ার পরেই নিজ ঘরে তার মেয়ে মাওয়াকে গলাকেটে হত্যা করে। এরপর মেয়ের মরদেহ কোলে নিয়ে পাশের ঘরে তার শ্বাশুড়ির কাছে যায়। মা তানিয়া নিজেই দা দিয়ে গলাকেটে হত্যা করেছে বলে স্বীকার করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধারের পাশাপাশি মাকে গ্রেফতার করা হয়। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর বাবা একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ২ বছরের মেয়েকে গলাকেটে হত্যা করলো মা

প্রকাশের সময় : 08:13:23 pm, Sunday, 31 January 2021