সংবাদ শিরোনাম:

ভোলায় সড়ক দূর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:07:07 am, Wednesday, 18 March 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভোলায় প্রতিনিধি॥ দুই মোটরসাইকেলের সংঘর্ষে ভোলায় হানিফ মাল নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক সেক্রেটারি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ মাল উপজেলার হাসাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি। স্থানীয়রা জানান, বিকালে মোটরসাইকেলযোগে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন হানিফ মাল। পথিমধ্যে হাকিম উদ্দিন বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে তার মোটরসাইকেলটি ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন হানিফ মাল। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই সেক্রেটারিকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়না তদন্তের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় সড়ক দূর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : 01:07:07 am, Wednesday, 18 March 2020