ভোলায় স্বাভাবিক জীবনে ফিরেছে ১৭০জন মাদকসেবী ও ব্যবসায়ী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় স্বাভাবিক জীবনে ফিরেছে ১৭০জন মাদকসেবী ও ব্যবসায়ী

ভোলায় স্বাভাবিক জীবনে ফিরেছে ১৭০জন মাদকসেবী ও ব্যবসায়ী




ভোলা প্রতিনিধি।।  মাদক ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১৭০ মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। আজ সোমবার দুপুরে ভোলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমানসহ অন্যান্যরা। প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, ধর্ষন, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিয়ে বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে।

তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল-মত নির্বিশেষে সকলকে কাজ করার আহ্বান জানায় তিনি। সভায় ৮ মাদকসেবী ও মাদক ব্যবসায়ী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

স্বাভাবিক জীবনযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে এ সময় তাদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ভোলা জেলায় ১৭০ জন মাদকসেবী ও ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এর মধ্যে ৩৮ জনকে পুনর্বাসন করার পাশাপাশি ৪৩ জনকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD