ভোলায় স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলায় স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ




ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিনের ওপর বহিরাগত বখাটেদের হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (৭ মার্চ) সকালে বিদ্যালয়ের সামনে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ মিছিল করে ৩ শতাধিক শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির তানজিলা নামের এক ছাত্রীর সঙ্গে ইলিশা ৭নং ওয়ার্ডের আলমগীর ফরাজীর ছেলে রাজিবের সখ্যতা রয়েছে। গত সোমবার সকালে রাজিব বন্ধু ইমনসহ ৭/৮ জনকে নিয়ে তিনটি মোটরসাইকেলে স্কুলের সামনে আসে। এ সময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন তাদের পরিচয় জানতে চাইলে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিবের নেতৃত্বে বখাটেরা আলামিনকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে পালিয়ে যায়। পরে আলামিনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্ত রাজিবকে গ্রেপ্তার করে। পরে রাজিব জামিনে এসে বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এখনও ইমনসহ বাকিদের গ্রেপ্তার না করায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিক্ষোভকারীদের দাবি- অভিযুক্ত রাজিবকে দ্রুত বিচারের আওতায় না আনলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD