সংবাদ শিরোনাম:

ভোলায় সরকারি চালসহ ইউপি সচিব আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:57:57 am, Thursday, 6 August 2020
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা উপজেলায় সরকারি চাল পাচার করার সময় ১৩ বস্তা চালসহ জব্দ করা হয়েছে। এ ঘটনা জড়িত অভিযোগে উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের সচিবকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. অহিদুর রহমান মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের সচিব।

স্থানীয়দের বরাত দিয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, সচিব মো. অহিদুর রহমান পরিষদ থেকে ১৩ বস্তা সরকারি চাল হেলাল নামের এক রিকশাচালকে দিয়ে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখার জন্য পাঠান।

ওই বাড়ির সামনে এলে স্থানীয় জনতা রিকশাসহ চালগুলো আটক করে। পরে থানায় খবর দিলে পুলিশ চালগুলো জব্দ করে। এ খবর পেয়ে পরিষদের সচিব অহিদুর রহমান পালিয়ে যান। তবে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে।

এছাড়া রিকাশার চালক হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানান ওসি। রিকশাচালক হেলাল বলেন, ‘রামনেওয়া লঞ্চঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর স্যার রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেন। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলেন। পরে চাল নিয়ে আনসার চেয়ারম্যানের বাড়ির সামনে এলে স্থানীয়রা আটক করে।

এ ব্যাপারে ওসি আরো বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ইউপি সচিব অহিদুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

ভোলায় সরকারি চালসহ ইউপি সচিব আটক

প্রকাশের সময় : 01:57:57 am, Thursday, 6 August 2020