ভোলায় রেডিও অপারেটরদের ওয়্যারলেস পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিষয়ক প্রশিক্ষন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় রেডিও অপারেটরদের ওয়্যারলেস পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিষয়ক প্রশিক্ষন

ভোলায় রেডিও অপারেটরদের ওয়্যারলেস পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিষয়ক প্রশিক্ষন




ভোলা প্রতিনিধি॥  ভোলায় রিডিও অপারেটরদের ওয়্যারলেস পরিচালনা ও রক্ষনাবেক্ষন বিষয়ক ২ দিনের প্রশিক্ষন শুরু হয়েছে।আজ রবিবার (৪ আগষ্ট) ভোলা জেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষন শুরু হয়। প্রশিক্ষন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা: মো: মোজাহিদুল ইসলাম।ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর আয়োজনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (উপকূলীয় দুর্যোগ ঝুকি হ্রাস কর্মসূচি)র উদ্দ্যেগে ও আমেরিকান রেড ক্রসের অর্থায়নে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঘুর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) পরিচালক (অপারেশন) মো: নূর ইসলাম খান,উপ-পরিচালক (অপারেশন) মো: হাসানুল আমিন, বেতার প্রকৌশলী মো: মহসিন। এসময় আরো উপস্থিত ছিলেন, ট্যাকনিক্যাল অফিসার মো: মামুনুর রশিদ,বিডিআরসিএস সিনিয়র প্রোগ্রাম অফিসার মো: মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা সিপিপি ভোলার উপ-পরিচালক মো: শাহাবুদ্দিন মিয়া।

ভোলা ও নোয়াখালী জেলার সিপিপির ৩২ জন ওয়্যারলেস অপারেটর এই প্রশিক্ষনে অংশ নিয়েছে। এই প্রশিক্ষনে ওয়্যারলেসে বিভিন্ন গ্রহন-প্রেরন সংক্রান্ত প্রশিক্ষন দেওয়া হবে। যাতে দুর্যোগকালীন সময়ে তারা সঠিক ভাবে বার্তা গ্রহন ও প্রেরন করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,দুর্যোগে সকলকে সচেতন করার জন্য সিপিপি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সিপিপির সক্রিয় কার্যক্রমের কারনে দুর্যোগে ক্ষতির পরিমান দিন দিন কমে যাচ্ছে। তাই সিপিপির সদস্যদের আরো দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে দুর্যোগে এরা সব সময় সক্রিয় ভূমিকা রাখতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD