ভোলায় মাজেদের লাশ ঢুকতে দেওয়া হবেনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় মাজেদের লাশ ঢুকতে দেওয়া হবেনা

ভোলায় মাজেদের লাশ ঢুকতে দেওয়া হবেনা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টন(বরখাস্ত)আব্দুল মাজেদের লাশ ভোলায় ঢুকতে দেওয়া হবেনা বলে ঘোষণা দিয়েছেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

 

আজ শনিবার দুপুরে নিজের ফেসবুক ওয়ালে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। মুকুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি, কুখ্যাত নরপিশাচ, ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ক্যাপ্টেন মাজেদকে গ্রেফতারের পর আমরা করোনা ভাইরাসের কারণে উল্লাস প্রকাশ করতে পারিনি।

 

মহামান্য রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক এই খুনির সাধারণ ক্ষমা ঘোষণা বাতিলের মধ্য দিয়ে তার ফাঁসির রায় কার্যকরে আর কোন বাধা নেই। ‘আমি দৃঢ়তার সাথে বলতে চাই, খুনি মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার মৃতদেহ যেন ভোলায় পাঠানো না হয়। যেহেতু এই খুনির গ্রামের বাড়ি আমার নির্বাচনী এলাকায়, সেহেতু তার মরদেহ ভোলায় পাঠানো হলে করোনা পরিস্থিত উপেক্ষা করে হলেও আমি নিজে তা প্রতিহত করবো।

 

আমি বেঁচে থাকতে ভোলার মাটিতে নরপশু মাজেদকে দাফন করতে দিব না।’ প্রসঙ্গত ১৫ আগস্টের পর এই খুনি মাজেদ ভোলায় নারকীয় হত্যাকান্ড চালায়। বহু পরিবার আজও জানেনা তাদের স্বজনদের ভাগ্যে কি ঘটেছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD