ভোলায় মাংস ব্যবসায়ীকে পিটিয়ে জখম ॥ টাকা ছিনতাই Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




ভোলায় মাংস ব্যবসায়ীকে পিটিয়ে জখম ॥ টাকা ছিনতাই

ভোলায় মাংস ব্যবসায়ীকে পিটিয়ে জখম ॥ টাকা ছিনতাই




ভোলা প্রতিনিধি।। ভোলায় এক মাংস ব্যবসায়ীকে এলোপাথারী মারধর করে টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। ৮ মে (বুধবার) দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুলতান মোল্লার ব্রীজ সংলগ্ন একাব্বর কেরানী বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা পরানগঞ্জ বাজারের মাংস ব্যবসায়ী মোঃ মাইনুদ্দিন গরু কিনতে পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুলতান মোল্লার ব্রীজ সংলগ্ন এলাকায় যায়।

মাইনুদ্দিন ওই এলাকার একাব্বর কেরানী বাড়ীর দরজায় আসলে স্থানীয় সন্ত্রাসী মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ কামাল তার পথরোধ করে তার সাথে থাকা টাকা চায়। মাইনুদ্দিন টাকা দিতে অস্বীকার করলে তোফাজ্জল ও কামাল তাকে এলোপাথারী পিঠিয়ে ও কুপিয়ে জখম করে।

এসময় হামলাকারীরা মাইনুদ্দিনের সাথে থাকা গরু কেনার ৫৫ হাজার টাকা, গলার স্বর্ণের চেইন ও স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। মাইনুদ্দিনের ডাকচিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে মাংস ব্যবসায়ী মাইনুদ্দিন জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD