সংবাদ শিরোনাম:

ভোলায় মসজিদের বাথরুমের ছাদ থেকে ককটেল উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:41:17 pm, Sunday, 1 September 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥  ভোলায় মসজিদের বাথরুমের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কদম আলী সড়ক (প্রেম রোড) এলাকার বাইতুন নাজাত জামে মসজিদের বাথরুমের ছাদ থেকে এ ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালের দিকে মসজিদের পরিচ্ছন্ন কর্মী মো. শরীফুল ইসলাম মসজিদের বাথরুদের ছাদ পরিষ্কার করার সময় একটি রংয়ের বালতিতে বালুসহ ককটেল দেখতে পায়। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। তারা এসে থানায় খবর দিলে পুলিশ এসে ওই স্থান থেকে বালুভর্তি বালতিসহ কালো ও লাল টেপ মোড়ানো ১৩টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো ছোট কৌটায় লাল ও কালো টেপ মোড়ানো ছিল।

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মনির হোসেন মিয়া ককটেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এছাড়া ককটেলগুলো কোথায় থেকে এখানে আসল তা তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় মসজিদের বাথরুমের ছাদ থেকে ককটেল উদ্ধার

প্রকাশের সময় : 03:41:17 pm, Sunday, 1 September 2019