সংবাদ শিরোনাম:

ভোলায় ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:04:06 am, Thursday, 14 May 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলায় ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়েছে। এতে দীর্ঘদিন বন্ধ থাকা জেলা ও দায়রা জজ আদলত ভার্চুয়াল পদ্ধতিতে চালু হওয়ায় বিচার প্রার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার অনলাইনে জামিনের আবেদন নিয়েছেন জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহমুদুল হক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক।

এদিন ইমেইলে পাঠানো আবেদনের প্রেক্ষিতে জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জামিনের শুনানির জন্য বুধবার ভিন্ন ভিন্ন ভাবে সময় নির্ধারণ করেন।

নির্ধারিত সময়ে কোর্টে থেকে অ্যাপসের মাধ্যমে মামলার নিযুক্ত আইনজীবীর সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন। এ সময় জেলা জজের সঙ্গে উপস্থিত ছিলেন পিপি আশরাফ হোসেন লাভু।

বেশ কয়েক দিন ধরে ভোলার বিচার প্রার্থীদের বিচার নিশ্চিতের জন্য এ নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছিলেন জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ।

এদিকে নতুন নিয়মে কোর্টের ঝটিলতা নিয়ে সিনিয়র আইনজীবীরা প্রথমে হতাশা প্রকাশ করলেও কোর্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেলা জজ হাতেকলমে সব নিয়মকানুন বুঝিয়ে দেয়ায় সিনিয়র আইনজীবীরাও ভার্চুয়াল কোর্টে সন্তোষ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু

প্রকাশের সময় : 12:04:06 am, Thursday, 14 May 2020