ভোলায় বাড়ি নির্মাণের ইট আনার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বাড়ি নির্মাণের ইট আনার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

ভোলায় বাড়ি নির্মাণের ইট আনার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ




ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার ভেলুমিয়ায় একটি বাড়ি নির্মাণের ইট আনার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন খান ও তার ভাই মাসুদ খানসহ অন্তত ২৫ জন আহত হন। এ হামলার ঘটনায় একপক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক লিটন মাল ও অপরপক্ষে ছিলেন মাসুদ খান ।

ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন জানান, বাড়ি নির্মাণের জন্য কাওসার গাজি নামে এক ব্যক্তির ক্রয়কৃত ইট নৌকায় করে বিশ্বরোড ঘাটে আসে। ওই ইট পরিবহনের সময় বাধা দেন জৈনিক এআর খানের স্ত্রী।

এ সময় কাওসার গাজির বাড়ির মহিলারাও বের হয়ে এলে কথা কাটাকাটি চলে। একপর্যায়ে খবর পেয়ে ছুটে আসেন পুরুষরা। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা-ধাওয়া। এরপরেই আত্মীয়তার টানে ছুটে আসেন লিটন মাল। মহসিন খান জানান, লিটন মাল ভেলুমিয়া বাজারের রিকসা চালকসহ কয়েকশ মানুষ নিয়ে পাঁচ কিলোমিটার দূরের বিশ্বরোড এলাকায় হামলা চালায়।

এ সময় আলাউদ্দিন, মাইনুদ্দিন, মো. ইব্রাহিম ও মাসুদ খানের বাড়িতে হামলা করে লুটপাট করে। হামলার সময় মহসিন খান ভেলুমিয়া বাজারে আওয়ামী লীগের সভাপতিসহ অবস্থান করছিলেন। ওই সময় লিটন মালের নেতৃত্বে তার উপরও হামলা চালানো হয়। তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান বলেও জানান। তবে লিটন মাল তার নেতৃত্বে হামলার বিষয়টি অস্বীকার করেন।

তিনি জানান, সামনে ইউপি নির্বাচন। তাই জনসমর্থন আদায়ের জন্য দলীয় নেতারা এক একজন এক গ্রুপকে সমর্থন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে হামলা করেছে খান গ্রুপ

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD