বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভোলায় বাসচাপায় প্রাণ গেল দুইজনের, বাসে ভাঙচুর-আগুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:07:44 pm, Monday, 7 December 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ভোলা উপজেলার ইলিশা এলাকায় বাসের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন। তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ব্যারিস্টারের কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মাজহারুল ইসলাম জসিম সদর উপজেলা চর সিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাস মালিক সমিতির একটি বাস চরফ্যাসন থেকে ভোলার ইলিশা ফেরিঘাটে যাচ্ছিল। বাসটি ভোলা লক্ষ্মীপুর মহাসড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজহারুল ইসলাম জসিমসহ দুইজন নিহত হন।

তাৎক্ষণিক স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত ২ জন হচ্ছেন আবুল কালাম বাচ্চু এবং তামান্না। অপর দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। এদিকে, এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে দুর্ঘটনাকবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উত্তেজিত জনতা আরো দুটি বাসে ভাঙচুর চালায়।

দুর্ঘটনার পরপর সদর ইউএনও মিজানুর রহমান এবং ভোলা থানার ওসি তদন্ত আরমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় ওসি আরমান জানান, দুর্ঘটনায় দুইজন পুরুষ নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভোলায় বাসচাপায় প্রাণ গেল দুইজনের, বাসে ভাঙচুর-আগুন

প্রকাশের সময় : 10:07:44 pm, Monday, 7 December 2020