ভোলায় বাল্য বিয়ে প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বাল্য বিয়ে প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট

ভোলায় বাল্য বিয়ে প্রতিরোধে ফুটবল টুর্নামেন্ট




ভোলা প্রতিনিধি ॥  ভোলায় বাল্য বিয়ে রোধে কিশোরদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রবিবার (৭ জুলাই) বিকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ফয়ছেল। ইউনিসেফ এর সহায়তায় কিশোর-কিশোরী কাবের অংশগ্রহনে কোস্টট্রস্ট সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) আওতায় এ খেলার আয়োজন করা হয়। ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে পূর্ব ইলিশা ও শিবপুর ইউনিয়ন কিশোর কাব দল অংশগ্রহন করে। টান টান উত্তেজনাপূর্ন খেলায় ২-০ গোলের ব্যবধানে পূর্ব ইলিশা ইউনিয়ন কিশোর কাব চ্যাম্পিয়ন হয়েছে। দলের পে প্রথম গোল করেন আকিদ ও দ্বিতীয় গোল করেন মোক্তার হোসেন। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন আকিদ। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,জেলা রেডক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারী মো: আজিজুল ইসলাম, ক্রিড়া সংস্থার সহ-সম্পাদক মুনতাছির আলম রবিন চৌধুরী, কোস্ট ট্রাস্টের আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, সাংবাদিক জুন্নু রায়হান,ছোটন সাহা, ইয়াছিনুল ঈমন প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রভাষক মনিরুল ইসলাম এবং ধারা বর্ননায় ছিলেন, আদিল হোসেন ও সঞ্জয় চন্দ্র।টুর্নামেন্টের সার্বিক তত্বাবধায়ন করেন গেইম ফেসিলেটোর কামরুল ইসলাম।
বক্তারা বলেন, শিশুবিবাহ একটি সামাজিক ব্যাধি, তাই বাল্যবিবাহ রোধে সকলে এগিয়ে আসতে হবে। প্রত্যাক পরিবার থেকে বাল্য বিয়ে রোধে আওয়াজ তুলতে হবে। বিশেষ করে কিশোর সদস্যদের বাল্য বিয়ে রোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। আমরা বাল্য বিয়ে মুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি বাল্য বিয়ে মুক্ত ভোলা গড়তে চাই। এসময় বক্তরা বাল্য বিয়ে, ইভটিজিং ও মাদক কে না বলার জন্য কিশোরদের আহবান জানায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD