ভোলায় বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগ

ভোলায় বাক প্রতিবন্ধি নারীকে ধর্ষণের অভিযোগ




ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে বাকপ্রতিবন্ধী স্বামী পরিত্যাক্তা এক নারীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। তাকে বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরে পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই প্রতিবন্ধী ও তার স্বজনদের কাছ থেকে প্রাথমিক তথ্য ও স্বাক্ষ্যসহ গ্রহণ করেছেন। তবে এখন পর্যন্ত কোন আসামী আটক হয়নি।

ধর্ষিতার পরিবারের সদস্যরা জানান, ভোলার রাজাপুর কন্দকপুর গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী তার মায়ের ঘরে একা বসবাস করেন। কিন্তু ওই নারীর মা মেয়ের ছেলে সন্তানকে নিয়ে গত ৩ মাস অন্যত্র থাকতেন। এই সুযোগে এলাকার বখাটে যুবক ফারুক ও আবুল মাল ওই বাক প্রতিবন্ধিকে ধর্ষন করে। এর পর ওই নারী অন্ত:সত্বা হয়ে পড়লে গত মঙ্গলবার রাতে তার বাড়ি গিয়ে সন্তান নষ্ট করার চেষ্টা করেন। সকালে প্রতিবন্ধী নারী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোলা হাসপাতালের চিকিৎসক ডা: রচিতা দাস জানান,তারা ওই নারীর মেডিকেল পরীক্ষা করেছেন। ওই রির্পোট তারা থানায় জমা দিবেন বলে উল্লেখ করেন।

এব্যাপারে ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামী পরিত্যাক্তাকে ধর্ষণ করেন। পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করেছে। ধর্ষিতার পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD