ভোলায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন

ভোলায় প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষনের সার্টিফিকেট বিতরন




ভোলা প্রতিনিধি॥  দুযোর্গ ও দুর্ঘটনা পরবর্তী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা সরকরি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে ২ দিন ব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন শেষে অংশ গ্রহন কারীদের প্রশিক্ষন শেষে সার্টিফিকেট বিতরন করা হয়। মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সনদ বিতরন করেন।

ভোলা সরকরি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফীল এর সভাপত্বিতে এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর হেমায়েত উদ্দিন,ইংরেজী বিভাগীয় প্রধান মো: এনায়েত উল্ল্যাহ,ইতিহাস বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবীর,ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: ইখতিয়ার উদ্দিন, যুব প্রধান ও ইযুথ কমিশন মেম্বার আদিল হোসেন, প্রশিক্ষন বিভাগের প্রধান সাদ্দাম হোসেন প্রমুখ।সহ শিক্ষা কার্যক্রমের আওতায় ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এই প্রশিক্ষনের আয়োজন করে থাকেন।

এসময় বক্তরা বলেন,প্রশিক্ষনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান,দক্ষতা ও আচরনগত পরিবর্তন ঘটবে। আর প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষনার্থীদের দক্ষতা বাড়াবে ও আচরনের বিকাশে সহায়তা করবে বলে জানান। প্রশিক্ষনে-রেড ক্রিসেন্ট এর জন্ম ইতিহাস,শক,ফিট,মূচ্ছা,রক্ত ক্ষরন, অজ্ঞান হওয়া সহ নানা বিষয় প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনে কলেজের ৫৩ জন শিক্ষার্থী এতে অংশ গ্রহন করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD