ভোলায় প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা,শিক্ষার্থীদের বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা,শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলায় প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা,শিক্ষার্থীদের বিক্ষোভ




ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলার এ্যাডভোকেট ইউনুুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে প্রধান শিক্ষকের উপর হামলার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। জেলা প্রশাসকের আশ্বাসের পর তারা স্থান ত্যাগ করেন।এসময় শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সামনে স্থানীয় চঞ্চল নামের এক লোক দীর্ঘদিন ধরে চটপটি বিক্রি করে আসছে। কিন্তু তার দোকানে এলাকার বখাটেরা বসে বিদ্যালয়ের মেয়েদের উত্যক্ত করত। তাই তাকে চটপটি বিক্রেতা বাঁধা দেয়ায় গত বুধবার বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মহিউদ্দিনকে মারধর ও লাঞ্চিত করা হয়।

এ ঘটনায় শনিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মেহেদী হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন ও মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি মো. মনিরসহ সালিসে বসে। এ অবস্থায় চঞ্চল কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীতে প্রবেশ করে প্রধান শিক্ষকের সাথে উত্তেজিত ভাষায় গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে চঞ্চলের সাথে থাকা বহিরাগত সন্ত্রাসী বজলু, কিরণ ও ইয়ামিন চেয়ার দিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা চালায়। এতে প্রধান শিক্ষক গুরুতর আহত হলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।শিক্ষার্থীরা আরও জানায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠ বিচার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, শিক্ষককে মারধরে ঘটনা আমি শুনেছি। তবে আমাদের কাছে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD