ভোলা প্রতিনিধি॥ ভোলায় পুকুরে মাছ ধরতে গিয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টের গার্ড তাপস ভৌমিক (৩৫) সাপের কামড়ে মারা গেছেন। মঙ্গলবার ভোর রাতে তাকে নিজ বাড়ি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কালাসাহা গ্রামের বৈরাগীবাড়ি থেকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
তাপস ভৌমিকের বড় ভাই যাদব ভৌমিক জানান, অফিস থেকে বাড়ি এসে রাতে বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যায় তাপস। ওই সময় সাপের কামড়ে সে লুটিয়ে পড়ে। স্থানীয় ওঝারা বিষ নামাতে ব্যর্থ হলে তাকে ভোলা সদর হাসপাতালে আনা হয়। ততক্ষণে তিনি মারা যান।
Reporter Name 

















