ভোলায় নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত শিশুরা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত শিশুরা

ভোলায় নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত শিশুরা




ইমতিয়াজুর রহমান।।ভোলা: হঠাৎ করে ভোলায় নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল পর্যন্ত ২০ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঠাণ্ডাজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরো ৬১ জন রোগী।

 

 

হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ২০ শয্যার বিপরীতে রোগী রয়েছে ৬২ জন।

 

এতে একটি বেডে গড়ে ২/৩ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবহাওয়ার পরিবর্তন ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শিশুরা ঠাণ্ডাজনিত রোগে ভুগছে বলে জানিয়েছে অভিভাবকেরা। তবে চিকিৎসকরা বলছেন, বিগত সময়ের চেয়ে এবার নিউমোনিয়া রোগীর সংখ্যা কম। আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

ভোলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড। দৌলতখানের চরসুফি থেকে চিকিৎসা নিতে আসা একটি শিশুর মা ইয়াসমিন জানান, ঠাণ্ডার কারণে তার সন্তান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। দুই দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত ফারিয়া ও ফাহিমার অভিভাবকেরা জানান, শ্বাসকষ্ট ও কাশির কারণে তাদের সন্তানদের হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন ধরে তারা হাসপাতালে রয়েছেন।

 

 

শিশু ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শাহানাজ খান জানান, গত সাতদিন ধরে রোগীর চাপ একটু বেশি। এদের মধ্যে নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত শিশুদের সংখ্যা বেশি। আমরা শিশুদের চিকিৎসা দিচ্ছি। তিনি আরো বলেন, ১২ দিনে এখানে ১৩৫ জন রোগী চিকিৎসা নিয়েছে।

 

 

এদের মধ্যে ৪১ জন নিউমোনিয়া ও ২০ জন ঠাণ্ডাজনিত রোগী। অ্যান্টিবায়োটিক, নেবুলাইজারসহ সব ওষুধ রয়েছে। চিকিৎসা দিতে কোনো সমস্যা হচ্ছেনা।

 

 

ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, শীতের কারণে শিশুরা ঠাণ্ডাসহ নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে।

 

তবে গত বছরের তুলনায় এবার ভোলা হাসপাতালে শিশু রোগীদের চাপ কম। যারা ভর্তি রয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ২০টি থাকালেও সেখানে এখন ৪১টি বেড দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD