ভোলায় নতুন করোনা আক্রান্ত ৭ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় নতুন করোনা আক্রান্ত ৭

ভোলায় নতুন করোনা আক্রান্ত ৭

আবার চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ




ভোলা প্রতিনিধি॥ ভোলায় গত ২৪ ঘন্টায় ৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন ভোলা সদর উপজেলা ও ১ জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৯ জনের। আজ শুক্রবার সকালে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।

 

 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৯১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৮৪১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৫৩৮ জনের মধ্যে সুস্থ ৪৭৩ জন। দৌলতখানে আক্রান্ত ৫৬ জনের মধ্যে সুস্থ ৫৪ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১০৫ জনের মধ্যে সুস্থ ১০২ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ৪৫ জন, লালমোহনে আক্রান্ত ৭৪ জনের মধ্যে সুস্থ ৭০ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬৮ জনের মধ্যে সুস্থ ৬৫ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

 

 

এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

 

 

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ১৭২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD