ভোলায় দেয়ালিকা উৎসব ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগীতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় দেয়ালিকা উৎসব ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগীতা

ভোলায় দেয়ালিকা উৎসব ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগীতা




ভোলা প্রতিনিধি॥বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় সংস্থাটির আয়োজনে ও পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় “জাগিয়া উঠিল প্রান” স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী কিশোর কিশোরী ক্লাব ও মাধ্যমিক বিদ্যালয় ভিত্তিক দেয়ালিকা উৎসব ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ৭ মার্চ সকালে ভোলা জেলা শিশু একাডেমিতে এই দেয়ালিকা উৎসব ও দেশাত্ববোধক সংগীতের আয়োজন করে সংস্থাটি।

দেয়ালিকা ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগীতায় অংশ নেয় উজ্বীবিত জোনাকী কিশোরী ক্লাব, উজ্বীবিত মেঘনা কিমোরী ক্লাব, উজ্বীবিত অনামিকা কিশোরী ক্লাব, উজ্বীবিত শ্যামলী কিশোরী ক্লাব, চন্দ্র প্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়,ব্যাংকের হাট সমবায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়,খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়,মুসলিম মাধ্যমিক বিদ্যালয়।

অংশগ্রহনকারীদের তৈরী দেয়ালিকা প্রদর্শন ও প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে কোষ্ট ট্রাস্ট সাংস্কৃতিক ও ক্রিড়া কর্মসূচি প্রকল্পর জেলা প্রকল্প সমন্ময়কারী খোকন চন্দ্র শীল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, বাংলা বাজার ফাতেমা খানম কলেজের প্রভাষিকা খাদিজা স্বপ্না ও রেহানা ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন, নজরুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ চ্যাটার্জি,কোষ্ট ট্রাস্ট সাংস্কৃতিক ও ক্রিড়া কর্মসূচি প্রকল্পর ব্যবস্থাপক মো: সাইদুর রহমান,মো: মাহবুব আলম,প্রোগ্রাম অফিসার তরিকুল ইসলাম,আকলিমা,তামান্না প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, কোষ্ট ট্রাস্ট শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক বিকাশের জন্য অনেক ভালো উদ্দ্যেগ গ্রহন করছে যা প্রশংসনীয়। প্রান্তিক পর্যায়েও সংস্থাটি কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে শিশুদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। কারন বইর বাইরেও অনেক শিক্ষনীয় বিষয় রয়েছে।

 

আলোচনা সভা শেষে অতিথিরা দেয়ালিকা ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন। সকালে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জিহাদ হাসান।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD