ভোলায় তোফায়েল আহমেদের রোগমুক্তির জন্য দোয়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় তোফায়েল আহমেদের রোগমুক্তির জন্য দোয়া

ভোলায় তোফায়েল আহমেদের রোগমুক্তির জন্য দোয়া

ভোলায় তোফায়েল আহমেদের রোগমুক্তির জন্য দোয়া




ভোলা প্রতিনিধি॥ ভোলায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের (৭৭) রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদের উদ্যোগে শহরের কালীবাড়ি রোডের মসজিদ ই মকবুলে এই দোয়ার আয়োজন করা হয়।

 

 

এ সময় বক্তব্য দেন ভোলা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন লিংকন, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।

 

 

এ সময় ভোলা জেলা ছাত্রলীগের সহসভাপতি জাকারিয়া হোসেন অমি, মআমিনুল ইসলাম ইভান, ইব্রাহীম উজ্জ্বল, আহমেদ ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সুমনসহ জেলা, উপজেলা, ওয়ার্ড, ও ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরর্বতীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের দিল্লিতে নেওয়া হয়েছে।

 

 

বর্তমানে অভিজ্ঞ এ রাজনীতিবিদ দিল্লি থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে হরিয়ানার গুরগাঁওয়ে মেদান্ত মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD