ভোলায় তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ মন্দিরে অনুদান প্রদান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ মন্দিরে অনুদান প্রদান

ভোলায় তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ মন্দিরে অনুদান প্রদান




ভোলা প্রতিনিধি॥  আসন্ন শারদীয় দূর্গা পূজা এবং শ্যামা পূজা উপলক্ষ্যে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে ২৮ টি মন্দিরকে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ অক্টোবর (শক্রবার) সকালে তার পক্ষ থেকে এই অনুদান প্রদান ও আলোচনা সভা করেন জেলা আওয়ামীলীগের নেতারা।
এসময় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হেসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা আ’লীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আ’লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন লাভু, জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার,সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে ভোলা সদরের ২৫টি দূর্গা পূজা মন্ডপ ও ৩টি শ্যামা পূজা মন্ডপকে অনুদান প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD