ভোলায় ট্রলারডুবি,নিখোঁজ ৯ জেলে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ট্রলারডুবি,নিখোঁজ ৯ জেলে

ভোলায় ট্রলারডুবি,নিখোঁজ ৯ জেলে

ভোলায় ট্রলারডুবি,নিখোঁজ ৯ জেলে
ফাইল ছবি




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা ৯ জেলে নিখোঁজ রয়েছেন।

 

 

বুধবার দুপুর ১২টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ তালতলা মৎস্যঘাটসংলগ্ন মেঘনায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন– শাহিন, মিজান, ইয়াছিন, মনির, ফারুক, জামাল, রিয়াজ, সবুজ ও গিয়াস উদ্দিন সুকানি। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

 

 

ডুবে যাওয়া ট্রলারের আড়তদার ছাত্তার বেপারি জানান, মেঘনায় ইলিশ শিকারের সময় প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারের নিচের তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। ট্রলারসহ জেলেদের উদ্ধারে কামাল ও স্বপন মাঝির দুটি ট্রলার মেঘনায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

 

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলিউল্লাহ কাজল জানান, ছাত্তার বেপারির আড়তের গিয়াস উদ্দিন সুকানির ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা জেলেদের উদ্ধারে স্থানীয়ভাবে উদ্যোগে নেয়া হয়েছে।

 

 

এ ব্যাপারে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ট্রলারডুবির ঘটনা শুনেছি। জেলেদের উদ্ধারে স্থানীয়ভাবে উদ্যোগ নেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD